রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

রেকর্ড ১০৯৪ ডেঙ্গুরোগী, মৃত্যু ৪

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। এ নিয়ে চলতি বছর ১৫২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঢাকায় নতুন ভর্তি রোগী ৬০০ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯২ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ৭২ জন বরিশাল বিভাগে। নতুন রোগীদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৩ হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৩৩২ জন। ঢাকার বাইরে ১ হাজার ৪১৮ জন।

গত এক সপ্তাহে (২৮-০২ অক্টোবর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৫৫ জন। মৃত্যু হয়ে ২৯ জনের। অর্থাৎ গড়ে প্রতি হাসপাতালে ভর্তি ৭৬৫ জন। মৃত্যু চার জনের বেশি। চলতি বছরে এ পর্যন্ত ৪০ হাজার ১০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অক্টোবরের ৩১ দিনে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা যায় ৮৬ জন।

হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102