রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

কেনেডি জুনিয়রের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে টেড কেনেডি জুনিয়রের প্রয়াত পিতা মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডি সিনিয়রের অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ পদক তুলে দিয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে টেড কেনেডি জুনিয়র ও তার পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগদানকালে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী। খবর-বাসসের।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এ কথা জানান।

এর আগে রবিবার সকালে কেনেডি জুনিয়র, তার পত্নী ক্যাথরিন কেনেডি, মেয়ে কাইলি কেনেডি এবং ছেলে টেডি কেনেডি প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষে থাকা সত্ত্বেও প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির সমর্থন ও অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রচারণা চালানোর এবং ১৯৭২ সালে বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের সিনেটের সাবেক সদস্য টেড কেনেডি জুনিয়র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকীতে যোগ দিতে বাংলাদেশে অবস্থান করছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102