সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দুদেশের বাণিজ্য বাড়াতে এফটিএ এর উপর জোর থাইল্যান্ডের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার উপর জোর দিয়েছেন থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব সারুন চারুয়েনসুয়ান। দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে তিনি এফটিএ এর উপর জোর দিচ্ছেন।

রবিবার (৩০ অক্টোবর) ঢাকা সফররত থাই স্থায়ী সচিব চারুয়েনসুয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থাই স্থায়ী সচিব পারস্পরিক সুবিধা বিবেচনায় দুই দেশের যৌথ কমিশন সভার করার ওপর জোর দেন। বাংলাদেশের চলমান উচ্চ প্রবৃদ্ধি এবং ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন উদ্যোগ, কৃষি প্রক্রিয়াকরণ খাত, স্বাস্থ্য ও ওষুধ খাত ইত্যাদিতে আরও থাই বিনিয়োগের আহ্বান জানান। মোমেন পর্যটন খাতের উন্নতির জন্যও থাই সহায়তা ও দক্ষতার বিষয়ে সহযোগিতা কামনা করেন তিনি।

এ ছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনেও থাই সরকাররে সহায়তা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডএকে আব্দুল মোমেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102