সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন, ৮ জনের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ  যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি বাড়িতে আগুন লেগে আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় ব্রোকেন অ্যারো এলাকায় এ ঘটনা ঘটে। খবর এবিসি নিউজ।

সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারোর পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। যারা ওই বাড়িতে বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কিনা তাও জানা যায়নি।

পরিকল্পনা করে এটি কেউ ঘটিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ব্রোকেন অ্যারো পুলিশ।

ব্রোকেন অ্যারো হলো তুলসার একটি উপশহর এবং ওকলাহোমা শহরের প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

ইউকেবিডিটিভি/ যুক্তরাষ্ট্র / এইচআইকে

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102