রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ছাতকে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শনে সুনামগন্জ জেলা প্রশাসক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি ও কচুদাইড় গ্রামে গৃহহীনর জন্য নির্মিত ও নির্মাণাধীন মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন তিনি।
প্রথমে জেলা প্রশাসক জোড়াপানি গ্রামে নির্মিত ১৯টি ঘর পরিদর্শন শেষে কচুদাইড় গ্রামে ৪০জন গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন সরকারী মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও কমিউনিটি ক্লিনিক ও ছাতক সুরমা নদীর উপর নির্মিত সুরমা সেতু পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক ছাতক থানায় গেলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।  পরিদর্শন কালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী, সুনামগঞ্জ গোপনীয় শাখার সহকারী কমিশনার মোহন মিঞ্জি, সুনামগঞ্জ গোপনীয় শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবর রহমান, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সহকারী তহশীলদার রেবুল রায়, ইউপি সদস্য আব্দুর রশীদ, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির প্রমূখ উপস্থিত ছিলেন।
বিকেলে ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। তাকে অভ্যর্থনা জানান ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী এবং পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102