সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

‘পায়রা’র সাজে এলেন পরীমণি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩২৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: প্রতিবছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সেই অনুষ্ঠান ঘিরে হয় বেশ আলোচনা-সমালোচনা।

অনুষ্ঠানের সাজসজ্জা থেকে শুরু করে পরীমণি নিজের পোশাক দিয়ে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন। তার অনুষ্ঠানের নানা কর্মকাণ্ডের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এবার আর সমালোচনা নয়, শ্বেতশুভ্র পায়রার সাজে জন্মদিনের কেক কাটলেন পরী।

সোমবার (২৪ অক্টোবর) ৩০-এ পা রেখেছেন এই নায়িকা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হয়ে গেলো পরীর জন্মদিন পালনের জমকালো আয়োজন।

poribabyস্বামী-সন্তানসহ পরীমণি

দুই মাস বয়সী ছেলে ও স্বামী শরিফুল রাজকে সঙ্গে করে চমক নিয়েই হাজির হন পরী।

porimonijamaiস্বামী রাজের সঙ্গে পরী

রাত ৮টায় জন্মদিনের অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হয় রাত সাড়ে ১০টায়। তবে রাত ৮টা থেকেই অনুষ্ঠানে যোগ দিতে থাকেন আমন্ত্রিত অতিথিরা।

পাখির পালক ও লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিলো অতিথিদের খাবার টেবিল। ঝাড়বাতিতে ঝলমল করেছে হল রুম।

porigiftজন্মদিনের উপহার গ্রহণ করছেন পরীমণি

স্বামী ও ছেলেকে নিয়ে অনুষ্ঠানের মধ্যমনি পরী হল রুমে প্রবেশ করেন রাত সাড়ে ১০টার দিকে। এবারের জন্মদিনের সাজসজ্জা নিয়ে পরী বলেন, আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো। সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম।

পরীমণির কস্টিউম ডিজাইনার জেএস জিমিও বলেন, গতবার আমি ছিলাম না। তাই পরীর ড্রেস নিয়ে অনেক সমালোচনা হয়েছে। পরীর কথামতো আমি শান্তির প্রতীক পায়রার রূপে ড্রেসটার ডিজাইন করার চেষ্টা করেছি।

poribdayজন্মদিনের অনুষ্ঠানের মঞ্চ

এদিকে পরীর জন্মদিনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে রায়হান জুয়েল পরিচালিত তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি।

এছাড়া অনুষ্ঠানে চমক ছিলো পরীমণির বদলে যাওয়া নিয়ে প্রায় ১৫ মিনিটের একটি ডকুমেন্টারি। যা বানিয়েছেন পরী নিজেই। এতে উঠে এসেছে শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তানের জন্ম সহ পরীর বদলে যাওয়ার কাহিনি।

পরীর এবারের জন্মদিনের অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন নায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী তমা মির্জা, পরিচালক এসএ হক অলিক ও রায়হান রাফি, রাশিদ পলাশ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102