রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রিটিশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে ঋষি এগিয়ে তবে বরিসও প্রস্তুত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হবার দৌড়ে যোগ দিতে প্রয়োজনীয় একশ এমপির সমর্থন পাওয়ার প্রায় কাছাকাছি পৌঁছেছেন ঋষি সুনাক। দেশটির সাবেক এই অর্থমন্ত্রী ইতিমধ্যেই ৯৩ জন এমপির সমর্থন পেয়েছেন। যদিও তার প্রচার দলের একটি সূত্র দাবি করছে, এই সংখ্যা ইতোমধ্যেই একশ হয়ে গেছে।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এই দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন এবং লিজ ট্রাসের উত্তরসূরি হবার প্রতিযোগিতায় অংশ নিতে তিনিও প্রস্তুত হচ্ছেন। ক্যারিবিয়ান দ্বীপে অবকাশ কাটাতে যাওয়া মিস্টার জনসন শনিবার ( ২২ অক্টোবর ) লন্ডনে ফিরে আসার কথা। খবর বিবিসির।

আর পেনি মর্ডান্ট প্রথম ঘোষণা দিয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় সামিল হয়েছিলেন। তবে তিনি এ পর্যন্ত একুশ জনের সমর্থন জোগাড় করতে পেরেছেন। বাণিজ্য মন্ত্রী স্যার জেমস ডুডরিজ বরিস জনসনের সমর্থক। তিনি মিস্টার জনসনের ফিরে আসার খবর বিবিসির কাছে নিশ্চিত করে বলেছেন যে, “তিনি ফিরে এসেছেন এবং এর জন্য প্রস্তুত”।

তবে ঋষি সুনাক বা বরিস জনসন- কেউই আনুষ্ঠানিক প্রচার শুরু করেননি। অবশ্য সেজন্য তাদের প্রতি সমর্থন ঘোষণাও থেমে নেই।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102