সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নারী উদ্যোক্তারা অবদান রেখে চলেছে: স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি যখন একটি জাতীয় চ্যালেঞ্জ তখন দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা এই চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রযাত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২২ অক্টোবর) জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের যৌথ উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আজ রাজধানীর বিনিয়োগ উন্নয়নে (বিডা) মাল্টি পারপাস হলে আয়োজিত ‌‘জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন’ এ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্পিকার এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন যুগোপযোগী ও প্রশংসনীয়। কেননা, জাতীয় অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নারী উদ্যোক্তারা অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলেও নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করেছে।  

এ সময় নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে নিতে জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন স্পিকার।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে আজ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। বিশ্বের খ্যাতমান অর্থনীতিবিদরা এ উন্নয়নের অনেকগুলো কারণের মাঝে বাংলাদেশের তৃণমূল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি যখন একটি জাতীয় চ্যালেঞ্জ, তখন দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা এই চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রযাত্রী। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক অভীষ্ট লক্ষ্য অর্জনে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। সরকার ঘোষিত জাতীয় শিল্পনীতি ও এসএমই নীতিমালার ফলে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের দ্রুত বিকাশ ত্বরান্বিত হয়েছে। এক্ষেত্রে নাসিব বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ-কর্মশালা, তাদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রসার ও বাজারজাতকরণ ইত্যাদি সকল ক্ষেত্রে নাসিব সহযোগিতা করছে।

নাসিব সভাপতি সিআইপি মির্জা নূরুল গণী শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নাজমা আক্তার, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং সম্মানিত অতিথি হিসেবে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন বক্তব্য দেন।  

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102