মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

সুদানে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১৫০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নীল রাজ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৮৬ জন।

শুক্রবার (২১ অক্টোবর) স্থানীয় সংবাদ সূত্রে জানা যায় এই তথ্য। খবর-বিবিসির।

স্থানীয় ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার, দুই দিনে সংঘর্ষে নিহতদের মধ্যে নারী-শিশু, এমনকি বয়স্ক মানুষরাও রয়েছেন।

সহিংসতায় আরও ৮৬ জন আহত হন বলেও জানান তিনি।

জানা যায়, হাউসা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে আরেক গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত গত সপ্তাহে। এই এলাকার বাসিন্দাদের অনেকেই বন্দুকযুদ্ধ আর বাড়িঘরে আগুন দেওয়ার কারণে আতঙ্কে ঘরছাড়া হয়েছেন। রাজধানী খার্তুমের দক্ষিণে ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) রোজাইরেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকায় এই সংঘর্ষের ঘটনার মূল কেন্দ্র।

বৃহস্পতিবার দামাজিনের রাস্তায় শত শত মানুষ নামেন এবং আঞ্চলিক গভর্নরের পদত্যাগের দাবি জানান। তারা সহিংসতা চান না বলেও উল্লেখ করেন তারা।

সুদানে জাতিসংঘের সহায়তা কার্যক্রমের প্রধান এডি রোই বলেছেন, তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ১৩ অক্টোবর সংঘর্ষ শুরুর পর থেকে ১৭০ জন নিহত ও ৩২৭ জন আহত হওয়ার কথা জানান তিনি।

গত জুলাই মাস থেকে শুরু হওয়া ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অক্টোবরের শুরুতে ১৪৯ জন নিহত হন। জাতিসংঘের সহায়তারকারী প্রতিষ্ঠান (ওসিএইচএ) বলছে, গত সপ্তাহে, নতুন করে যুদ্ধে আরও ১৩ জন নিহত হয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102