রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারক সই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এর আগে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকায় সফররত ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে সরকারপ্রধান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শুরু হয়।

nagad-300-250

ব্রুনাইয়ের সুলতান তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান।রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে বাংলাদেশে স্বাগত জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। 

বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ব্রুনাইয়ের সুলতান।

পরে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

রাতে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেন।সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102