সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পরীক্ষা-নিরীক্ষার মন্ত্রে কিউইদের মুখোমুখি সাকিবের দল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ওপেনিং চলছে মেকশিফট ওপেনার দিয়ে, সাকিব আল হাসান নেমে গেছেন তিন থেকে সাতে- ব্যাটিং অর্ডারে এমন পরীক্ষা-নিরীক্ষা চলছে ত্রিদেশীয় সিরিজে। ফল সেই আগের মতো হলেও ম্যানেজম্যান্ট সন্তুষ্ট। তাইতো ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবে।

আজ বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে দুই দল। প্রথম দেখায় জয় হয়েছিল স্বাগতিকদের। বাংলাদেশ দুটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করার পর টানা দুই জয় পেয়েছে নিউজিল্যান্ড।

টানা দুই ম্যাচ হারলেও বাংলাদেশের সামনে এখনো ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। জিততে হবে বাকি দুটি ম্যাচেই। তখন তিন দলেরই জয় হবে দুটি করে, হিসেবে হবে রান রেটে।

তবে বাংলাদেশ ম্যানেজম্যান্টের ভাবনায় পরীক্ষা-নিরীক্ষা করে দলের অবস্থা জানা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম বলেন, ‘আমরা পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান।’

শ্রীধরনের কথায় স্পষ্ট বাংলাদেশ এই ম্যাচেও ব্যাটিং অর্ডারে ওলট-পালট করে নামাবে। শেষ ম্যাচে নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে রান পাওয়ায় তাকে আবারও দেখা যেতে পারে। তবে মেহেদি মিরাজকে নিয়ে রয়ে গেছে শঙ্কা। সেক্ষেত্রে বিশেষজ্ঞ ওপেনার লিটন দাসকেও দেখা যেতে পারে। এ ছাড়া স্ট্যান্ডবাই থাকা সৌম্য সরকারকে এখনো বাজিয়ে দেখেনি টিম ম্যানেজম্যান্ট।

মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে বাজে বোলিং করায় বাদ পড়েছেন দ্বিতীয় ম্যাচে। তবে তিনি আবার সুযোগ পেতে পারেন। এ ছাড়া ইবাদত হোসেন ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজম্যান্ট। তবে এই ম্যাচে কেমন পরীক্ষা-নিরীক্ষা হয় সেটিই দেখার বিষয়।

নিউ জিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় মাত্র তিনটিতে। এগুলো আবার গত বিশ্বকাপের আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মন্থর উইকেটে সেই জয় নিয়ে আছে ব্যাপক সমালোচনাও। তাদের মাটিতে জয়ের কোনো রেকর্ড নেই। ৮টি খেলে সবকটিতেই হার। অস্ট্রেলিয়া বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে বাংলাদেশের হাতে আছে আর দুটি ম্যাচ। নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটি জয় হতে পারে বড় অনুপ্রেরণা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102