সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সকালে খালি পেটে যে খাবার খেলে সুফল মিলবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

লাইফস্টাইল ডেস্ক: নিয়ম করে শরীরচর্চা করা ছাড়াও প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা প্রয়োজন যেগুলি ভিতর থেকে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই ধরনের তালিকায় এমন কিছু খাবার আছে, যেগুলি শুকনো খাওয়ার চেয়ে ভিজিয়ে খাওয়া অনেক বেশি ফলদায়ক। অনেকেই সকালে উঠে খালি পেটে ভেজানো বাদাম খান।

পুষ্টিবিদরা বলছেন, শুধু বাদাম নয়, আর কিছু ড্রাই ফ্রুটস আছে, যেগুলি ভিজিয়ে খেলে বাড়তি সুফল পাওয়া যাবে। সেই সঙ্গে সুস্থ থাকবে শরীর।

কিশমিশ

কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন। নিয়মিত ভেজানো কিশমিশ খেলে ক্যানসারের আশঙ্কা কম থাকে। রক্তাল্পতার সমস্যা কমাতেও সমান ভাবে সাহায্য করে ভেজানো কিশমিশ। সারা রাত ভিজিয়ে রাখা কিশমিশ খেলে অম্বলের সমস্যা কমে।

কাঠবাদাম

ভিটামিন থেকে শুরু করে ফাইবার, ফ্যাট, মিনারেলস— সব রকম পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাদাম। রক্ত চলাচল সচল এবং চোখের স্বাস্থ্য ভাল রাখতে রোজের খাবারে রাখতেই পারেন কাঠবাদাম। কয়েক দিনেই চেহারার জেল্লা ফেরায় এই বাদাম। তবে চটজলদি সুফল পেতে ভিজিয়ে খেতে পারেন কাঠবাদাম।

খেজুর

খনিজ পদার্থ, ভিটামিন, পটাশিয়ামের মতো পুষ্টিগুণে ভরপুর খেজুর শরীরের বাড়তি যত্ন নেয়। এতে সালফারের পরিমাণও কম নেই। যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে, ভেজানো খেজুর তাদের জন্য দারুণ পথ্য হতে পারে। সারা রাত ভিজিয়ে রাখুন। তার পর সকালে উঠে খালি পেটে খান। অনেক সমস্যার চটজলদি অবসান হবে। সূত্র: আনন্দবাজার

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102