সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

এমটিবির শেয়ার বিক্রির ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) করপোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ব্যাংকটির ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ শেয়ার বিক্রি করবেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অ্যাসোসিয়েটেড বিল্ডার্সের হাতে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মোট ১ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৪১৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে প্রতিষ্ঠানটি ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ শেয়ার বিক্রি করবে।

উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিক্রি করতে পারবে এমটিবির এই করপোরেট উদ্যোক্তা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102