রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিমানবন্দর থেকে বাফুফে ভবন, যে পথে যাবেন নারী ফুটবল দল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সাফ বিজয়ী নারী ফুটবলাররা বুধবার ফিরছেন দেশে। আজ বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নারী ফুটবলারদের বহনকারী বিমান।

মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসেন বাফুফে কর্মকর্তাদের সঙ্গে। সেখানেই নির্ধারণ করা হয় বিস্তারিত রোডম্যাপ।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের পর সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ১টা ৫০মিনিটে বিমানবন্দরে অবতরণের পর সেখানে মিষ্টিমুখ করা হবে সাফ জয়ী মেয়েদের। সেখানে উপস্থিত থাকবেন প্রতিম জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।

সেখানে প্রতিমন্ত্রী তাদের ফুল দিয়ে বরণ করবেন, মিষ্টিমুখ করাবেন। এরপর একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে ফুটবলাররা তাদের অনুভূতির কথা জানাবেন।

তিনি বলেন, বিমানবন্দর থেকে কাকলি হয়ে মহাখালি ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, পিএমও অফিসের পর বিজয় স্মরণীতে এসে হাতের বাঁয়ে যাবো আমরা। সেখান থেকে তেজগাঁও হয়ে ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসবো।

কাকরাইল থেকে হাতের বাঁয়ে ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্ত্বর হয়ে বাফুফে ভবনে এসে পৌঁছাবে । ট্রাফিক ডিভিশনের সঙ্গে কথা বলে রোডম্যাপ ফাইনাল করা হবে।

আবু নাইম সোহাগ জানান, বাফুফে ভবনে উপস্থিত থাকবেন সভাপতি কাজী সালাউদ্দিন। ফুলের স্টিক দিয়ে মেয়েদের ফুলের স্টিক দিয়ে বরণ করে নেবেন তিনি। এরপর ফটোসেশন হবে। এখানেও একটি সংবাদ সম্মেলন হতে পারে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102