রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সিঙ্গেলদের জন্য আমি আছি: নুসরাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নুসরাত ফারিয়া অভিনীত থ্রিলার সিনেমা অপারেশন সুন্দরবন আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে প্রচারণা চালায় অপারেশন সুন্দরবন টিম। শিক্ষার্থীদের সিনেমাটি দেখার জন্য আহ্বান জানান এতে অভিনয় করা শিল্পী ও সংশ্লিষ্টরা। সেখানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া জানান, এআইইউবি’র সিঙ্গেলদের জন্য আমি আছি।

এ সময় একজন শিক্ষার্থী বলে ওঠেন, আমি তো সিঙ্গেল বাট আপনি বলছেন গার্লফ্রেন্ড নিয়ে যাইতে। আমার তো গার্লফ্রেন্ড নাই। তখন নুসরাত ফারিয়া বলেন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ইউ গো উইথ মি। টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর, ফ্রাইডে থ্রি পিএম আমরা একসঙ্গে মুভি দেখছি, ওকে? আর যার এই ফ্রাইডে চলে গেলে, পরের ফ্রাইডে যে আছে, যারা সিঙ্গেল আছ; আই অ্যাম হেয়ার। আমি এভেইলেবল।

প্রচারণায় অংশগ্রহণ করেন অভিনেতা সিয়াম, জিয়াউল রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিকসহ অপারেশন সুন্দরবনের কুশলীরা। নুসরাত ফারিয়া মাইক্রোফোন হাতে নিয়ে প্রথমেই জানালেন, তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরে ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।

অপারেশন সুন্দরবন মুক্তির আগে সর্বোচ্চ প্রচারণা চালাচ্ছে এই সিনেমার কুশলীরা। এরই অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় অংশ নিয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102