সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রংপুর মেডিকেলে রোগী হয়রানি দুই কর্মচারী বরখাস্ত, কমিটি গঠন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কর্মরত এক চিকিৎসক তার গুরুতর অসুস্থ মাকে ভর্তি করাতে গিয়ে হয়রানির ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে দুইজনকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)বিকাল সাড়ে তিনটার দিকে হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান দুই কর্মচারীকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান জানান, হয়রানির শিকার চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে। তিনি জানাান,

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই কর্মচারী মাসুদ ও ঝর্না বেগমকে বরখাস্ত করা হয়। এছাড়া হয়রানির নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না তা জানতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হরিপদ সরকারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরী এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবুল হাসান। কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি। 

এর আগে, রমেক হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এ বি এম রাশেদুল আমীর তার অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে বকশিশ সিন্ডিকেটের কবলে পড়ে হয়রানির শিকার হন। পরে এ নিয়ে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন রাশেদুল আমীর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102