রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্রিটেনে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: সরকারি বাসভবন বাকিংহাম প্রাসাদ থেকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শবাধার ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়েছে। আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত সেখানেই রানির কফিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। এদিকে বিশ্ব নেতারা শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে রানির শেষকৃত্যের জন্য লন্ডনে আসা শুরু করেছেন।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৭০ বছর শাসন করার পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে মৃত্যুবরণ করেন। বর্তমানে ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন দেখার জন্য রাজ্যের বহু মানুষ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। খবর এনডিটিভির।

সোমবারের (১৯ সেপ্টেম্বর) অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্রিটেনের পুলিশ সর্বকালের সবচেয়ে বড় নিরাপত্তা অভিযান চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিমানে উঠতে যাচ্ছেন।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাসহ দুই হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন। তবে রাশিয়া, বেলারুশ ও আফগানিস্তানের মতো যুক্তরাজ্যের সঙ্গে বিরোধপূর্ণ দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102