সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জেলা পরিষদ নির্বাচনে ২৩ জেলায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩টি জেলায় এককভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন তারা। যাছাই-বাছাইয়ে যদি কেউ বাদ না যান, সেক্ষেত্রে এই ২৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তবে একক প্রার্থী হিসেবে যারা মনোনয়ন জমা দিয়েছেন, তারা হলেন- রংপুর বিভাগের লালমনির হাটে এডভোকেট মতিয়ার রহমান, কুড়িগ্রামে মো. জাফর আলী, ঠাকুরগাঁওয়ে সাদেক কুরাইশী।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, নওগাঁয় একে এম ফজলে রাব্বী, চাঁপাইনবাবগঞ্জে মো. রুহুল আমিন খান। ঢাকা বিভাগের নারায়নগঞ্জে চন্দন শীল, গাজীপুরে মোতাহার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, নরসিংদীতে আলহাজ আব্দুল মতিন ভুঁইয়া, টাঙ্গাইলে ফজলুর রহমান ফারুক, শরীয়তপুরে ছাবেদুর রহমান খোকা, মাদারীপুরে মুনির চৌধুরী, গোপালগঞ্জে মুন্সী আতিয়ার রহমান।

সিলেট বিভাগের সিলেট জেলা পরিষদে এডভোকেট নাসির উদ্দিন খান ও মৌলভীবাজারে মিছবাহুর রহমান। বরিশাল বিভাগের বরগুনায় এডভোকেট একে এম জাহাঙ্গীর, ঝালকাঠিতে এডভোকেট খান সাইফুল্লাহ পনির। ময়মনসিংহে ইউসুফ খান পাঠান। খুলনা বিভাগের বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু। চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় মফিজুর রহমান বাবুল, ফেনীতে খায়রুল বশর মজুমদার ও লক্ষীপুরে মো. শাহজাহান।

২০১৬ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৬১টি জেলা পরিষদের মধ্যে চেয়ারম্যান পদে ১৯টি জেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102