রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের লন্ডন এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর করবেন। তাঁর সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও রয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে।

আজ ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ছাড়াই প্রধানমন্ত্রী গত সোমবার থেকে বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রীয় সফর করেন। সফরের আগের দিন রবিবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এরপর পূর্বঘোষণা ছাড়াই পররাষ্ট্রমন্ত্র্রীকে না নিয়ে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে নানা ধরনের আলোচনা হয়। বিশেষ করে ভারত নিয়ে তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে।

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর না করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে তিনি ভারত সফর করেননি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102