সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন রাজা তৃতীয় চার্লস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন তৃতীয় চার্লস। রাজার ভাষণের আগে একসঙ্গে জাতীয় সংগীত গান আইনপ্রণেতারা।

ওয়েস্টমিনস্টার হলের ভাষণে তিনি বলেন, আমাদের গণতন্ত্রের জীবন্ত ও শ্বাস–প্রশ্বাসের যন্ত্র হলো পার্লামেন্ট আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের চারপাশের ইতিহাসের ভার অনুভব করার বিষয় এড়িয়ে যেতে পারি না। এটা আমাদের অতীব জরুরি সংসদীয় ঐতিহ্যের কথা মনে করায়, যার প্রতি উভয় কক্ষের সদস্যরা সবার উন্নতির প্রতিশ্রুতিতে নিজেকে উৎসর্গ করেন।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনস ও উচ্চকক্ষ হাউস অব লর্ডসের আইনপ্রণেতাদের সামনে মা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করে চার্লস বলেন, নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের একটি উদাহরণ তৈরি করে গেছেন তিনি । ঈশ্বরের সাহায্য ও আপনাদের পরামর্শে আমি বিশ্বস্ততার সঙ্গে তা অনুসরণ করব।

এ সময় আইনপ্রণেতারা সমস্বরে বলে ওঠেন, গড সেভ দ্য কিং। এর আগে রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা ওয়েস্টমিনস্টার হলে পৌঁছান। তারও আগে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং উভয় কক্ষের আইনপ্রণেতারা ওয়েস্টমিনস্টার হলে সমবেত হন।

পার্লামেন্টে ভাষণ শেষে নতুন রাজা স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার উদ্দেশে রওনা হন। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রয়াত রানির স্মরণে করা এক আয়োজনে যোগ দেয়ার কথা তার। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে রানি মারা যান। রবিবার (১১ সেপ্টেম্বর) তার কফিন এডিনবরায় নেয়া হয়েছে।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102