সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দেশকে আবারো অস্থিতিশীল করতে চাইলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে: কৃষিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: দেশকে আবারো অস্থিতিশীল করতে চাইলে আমরা আওয়ামী লীগের কর্মীরা তা প্রতিহত করবো এমন মন্তব্য করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিএনপি একটি অসভ্য ও বর্বর দল বলেও মন্তব্য করে তিনি। বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য ১৫০ জন মানুষকে পুড়িয়ে মেরেছিলেন। বিএনপি শত শত  কোটি টাকা এ দেশ  থেকে লুট করে বিদেশে পাচার করেছেন।

বিএনপি এখনো ক্ষমতায় আসার জন্য ২০১৩ সালের পুনরাবৃত্তি করতে চাচ্ছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের  শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত সোনারগাঁও আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিবেন। আপনারা অবৈধভাবে ক্ষমতার আসার চেষ্টা না করে জনগণের ভোটের মাধ্যমে আসার চেষ্টা করেন। 

তিনি আরো বলেন, আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করি। আমরা জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর এক ডাকে দেশ স্বাধীন করেছিলাম। আজ সোনারগাঁওয়ের সম্মেলনের এসে যখন দেখি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন তা দেখে আমার মনটা আনন্দে ভরে যায়। এইসব তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের খুঁটি। 

মন্ত্রী বলেন, আমরা ২০০৮ সালে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছিলাম। যখন দেশের অবস্থা খুব খারাপ ছিল। আমরা তখন বলেছিলাম এই দেশকে বিদ্যুত খাতে সফলতা এনে দিবো, এদেশের জনগণকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো, বেকারত্ব দূর করবো। প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন।  

তিনি বলেন, বিএনপির আমলে সার নিয়ে কৃষকরা আন্দোলন করেছিল। বিএনপি তখন তাদের সার দিতে না  পেরে তাদের বুকে গুলি চালিয়েছিল। এই বুলেটের জবাব আপনারা ২০০৮ সালের নির্বাচনে দিয়েছিলেন। বর্তমান সরকারের আমলে সারের কোনো অভাব হয়নি, ডিলারের পিছনে দৌঁড়ানো লাগে নি।

এগুলো সবই শেখ হাসিনার অবদানে হয়েছে। আমরা গতবছর সারে ২৮০০০ কোটি টাকা ভর্তকি দিয়েছি। এইবছর আরো বেশি ভর্তুকি দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কথা চিন্তা করে এইসব করছেন। আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি। আরো উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন কাজ আরো গতিশীল রাখতে হলে আপনারা আমাদের আবারো  ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,  আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র  সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল ক্রান্তি দাস,  নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক  খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির ঘোষনা করা হয়। পরবর্তীতে পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102