সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ভারতে আটকে পড়া ৮৮ জেলে বিজিবি’র উদ্যোগে দেশে ফিরল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যকর উদ্যোগে ভারতে আটকে পড়া দুইটি ফিশিং ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে বিজিবি’র নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অপারেশনাল দায়িত্বে থাকা রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধীনস্থ কৈখালী বিওপি এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের কালিন্দী নদীর মাঝখানে ভারতীয় সীমানায় আটকে পড়া দুইটি ফিশিং ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশী জেলেকে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ।

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় কলকাতার বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনারের সার্বিক সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুব দ্রুততম সময়ে সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আটক ৮৮ জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করে।

হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিশেষ শাখা, সাতক্ষীরা ও অতিরিক্ত পুলিশ সুপার, শ্যামনগর থানা, স্থানীয় জনপ্রতিনিধি, কক্সবাজার থেকে আগত প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজিবি’র ব্যবস্থাপনায় প্রত্যাবাসনকৃত ৮৮ জন বাংলাদেশি জেলেদের জন্য খাবার এবং অন্যান্য প্রশাসনিক সহায়তার ব্যবস্থা করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ঘন কুয়াশার কারণে অসাবধানতাবশত ফিশিং ট্রলারসহ এই ৮৮ জন বাংলাদেশি জেলে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় প্রবেশ করলে ভারতীয় কোস্টগার্ড তাদেরকে আটক করে কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে প্রেরণ করে। পরবর্তীতে আইনি সব প্রক্রিয়া শেষে আজ তারা দেশে ফিরল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102