সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

লিভারপুলের ৯ গোল বোর্নমাউথের জালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: পুরো বছরটাই যেন বিবর্ণ কেটেছে হট ফেভারিট লিভারপুলের। ছন্নছাড়া পারফরম্যান্স ছিল এই দীর্ঘ সময়ের। দুই ম্যাচে ড্র, একটিতে হার। তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা ছিল না তাদের। অলরেডস সব জ্বালা যেন জুড়ালো বোর্নমাউথের ওপর। অ্যানফিল্ডে লিখলো নতুন ইতিহাস।

শুরু থেকে শেষ পর্যন্ত গোল উৎসব করে সফরকারীদের হারালো ৯-০ ব্যবধানে। যেভাবে ক্ষুধার্ত বাঘ হয়ে ছিল লিভারপুল, তাতে গোলসংখ্যা যদি ১৩-১৪টিও হতো তাতে অবাক হবার কিছু থাকতো না।

ফুলহাম-ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার। ওই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ ম্যাচে ৯ গোলে জিতলো লিভারপুল। এই জয়ে প্রিমিয়ার লিগে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এর আগে তাদের মতো ৯-০ গোলে জেতার কীর্তি আছে ম্যান ইউ ও লিস্টার সিটির।

রেড ডেভিলদের প্রথম এত বড় ব্যবধানে জয়টা এসেছিল ১৯৯৫ সালে, ইপসউইচ সিটির বিপক্ষে। আর গত বছর সাউদাম্পটনের বিপক্ষে দ্বিতীয়বার ৯ গোলের ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টারের ক্লাবটি। অন্যদিকে লিস্টার এই সাউদাম্পটনের বিপক্ষেই ২০১৯ সালে জিতেছিল রেকর্ড ব্যবধানে। অর্থাৎ, লিভারপুল তাদের ক্লাব ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে।

এই কীর্তি গড়ার পথে দুইবার করে লক্ষ্যভেদ করেছেন লুইস দিয়াজ ও রবের্তো ফিরমিনো। তৃতীয় মিনিটে দিয়াজ গোলের খাতা খোলার পর ৮৫ মিনিটে শেষ গোলটিও তার করা। এর মাঝে ৩১ ও ৬২ মিনিটে দুইবার লক্ষ্যভেদ করেন ফিরমিনো। আর একবার করে জাল খুঁজে নেন হার্ভি এলিয়ট, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড, ভার্জিল ফন ডাইক, ক্রিস মেপহাম ও ফাবিও কারভালিয়ো।

৯-০ গোলের জয়, তবে লিভারপুল যেভাবে খেলেছে, তাতে গোল সংখ্যা আরও বাড়তে পারতো বলে মনে করেন চেলসির সাবেক উইঙ্গার প্যাট নেভিন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘বোর্নমাউথের জন্য খুবই বেদনাদায়ক। ৯ গোল হয়েছে, এটা আসলে ১২, ১৩, ১৪ গোলও হতে পারতো।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102