রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই ভাইসহ নিহত ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একটি প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের সহোদরসহ তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরণ।   

নিহতরা হলেন-ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফাবাড়ির আবুল কাশেমের দুই ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

আহতরা হলেন— কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদের সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে মনোহরগঞ্জের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদি আরব যান।

বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102