রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

শহিদকে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেতা শহিদ কাপুর ও অভিনেত্রী কিয়ারা আদভানি। ‘কবির সিং’ সিনেমায় এই জুটির রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শক। কিন্তু সিনেমাটির সেটে শহিদ কাপুরকে চড় মারতে চেয়েছিলেন কিয়ারা।

‘কফি উইথ করন’ টক শো-এর পরবর্তী পর্বে দেখা যাবে কিয়ারাকে। এর আগে পর্বটির একটি প্রোমো প্রকাশ পেয়েছে।

সেখানেই শহিদকে নিয়ে বেশ কিছু রহস্য ফাঁস করেছেন কিয়ারা। এর মধ্যে একটি ‘কবির সিং’ সিনেমার সেটে এই নায়িকাকে আট ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন শহিদ।

কিয়ারা জানিয়েছেন, সিনেমার পরের দৃশ্যে শহিদ কোন জুতা পরবেন, সেটি নিয়েই চলছিল আলোচনা। আর এর জন্যই আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল কিয়ারাকে। স্বাভাবিকভাবে সেটি নিয়ে ভীষণ বিরক্ত হন এই অভিনেত্রী। মনে মনে শহিদকে চড় মারার কথাও ভেবেছিলেন।

কিয়ারা বলেন, ‘শুটিংয়ে আমার তৃতীয় বা চতুর্থ দিন ছিল। আমাকে ৮ ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল, কারণ এটা নিয়ে আলোচনা চলছিল যে, পরের দৃশ্যে শহিদ কোন জুতো পরবেন। মনে মনে বেশ কয়েকবার তাকে চড়ও মেরেছিলাম।’

অনুষ্ঠানে কিয়ারার সঙ্গে শহিদ কাপুরও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিজনি প্লাস হটস্টারে ‘কফি উইথ করন’-এ তাদের এই পর্ব সম্প্রচার হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102