রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারী এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৯০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ক্রিকবাজকে এমনটি জানিয়েছেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরটি বসবে। আগামী ১ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। সুজন বলেন, ‘আমরা সিলেটে এশিয়া কাপটা আয়োজন করব। আমরা সেখানে আগেও আইসিসির ইভেন্টগুলো আয়োজন করতে পেরেছি, আশা করছি এই টুর্নামেন্টটাও আয়োজন করতে পারব।’

এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর কোনো নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেনি সিলেট। এছাড়া এশিয়া কাপ দিয়েই দীর্ঘ বিরতির পর নারী ক্রিকেট আয়োজন করবে বাংলাদেশ। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালের অক্টোবরে দেশের মাটিতে খেলেছিলেন টাইগ্রেসরা!

৭টি দল নিয়ে এই টুর্নামেন্টে হবে। দেশগুলো হলো, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ।

সুজন আরও বলেন, ‘সাতটা দল খেলবে এই টুর্নামেন্টে। উইকেটকে বিশ্রাম দেওয়ার বিষয়ও আছে। ফলে দুই মাঠেই খেলা হবে এই টুর্নামেন্টে।’

বাংলাদেশ এই ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সবশেষ ২০১৮ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজের দল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102