রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের তরুণরা গাঁজায় বিভোর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে আমেরিকায় কিশোর-কিশোরী এবং তরুণদের মধ্যে গাঁজা ব্যবহারের হার বিপুল পরিমাণে বেড়েছে। এই সমীক্ষা চালানো হয়েছিলো ১৯-৩০ বছর বয়সিদের মধ্যে।

সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক তরুণের মধ্যে এক জন প্রায় প্রতি দিন গাঁজা সেবন করেছেন। 

সমীক্ষা হতে আরও জানা যায়, গত ১০ বছরের তুলনায়, গত বছর দৈনিক গাঁজা সেবনের হার প্রায় দ্বিগুণ হয়েছে। আগের বছরগুলোর তুলনায় ২০২১ সালে, গাঁজার ব্যবহার বেড়েছে প্রায় ৫০ শতাংশ। শুধু গাঁজা নয়, ব্যবহার বেড়েছে নিকোটিনেরও। 

এ প্রসঙ্গে গবেষকরা বলছেন, “কোভিড স্ফীতির বাড়াবাড়ি পর্যায়ে এই ধরনের নেশার সামগ্রীর ব্যবহার বন্ধ ছিল। কোভিড পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতেই, ফের বৃদ্ধি পেয়েছে এই ধরনের সামগ্রীর ব্যবহার।”

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর তথ্য অনুসারে, অতিরিক্ত মাদক সেবনের কারণে গত বছর আমেরিকায় মারা গিয়েছেন প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ। গাঁজা, নিকোটিন ছাড়াও বেড়েছে মদ্যপানের হার। 

তথ্য বলছে, প্রতি আট জনের মধ্যে এক জন প্রায় প্রতি দিন মদ্যপান করেছেন। যা ছাপিয়ে গিয়েছে পূর্ব বছরগুলোর রেকর্ডও।
সূত্র: আনন্দবাজার অনলাইন

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102