সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রবির বিরুদ্ধে সাবেক এমডির ক্ষতিপূরণ মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: চাকরিচ্যুতের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটার বিরুদ্ধে ২২৭ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।

সোমবার ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মাহতাব এই মামলা করেন।

গত ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহতাব উদ্দিন আহমেদ রবি আজিয়াটার সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে। তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তার দায়িত্বে না থাকার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। রবির প্রধান অর্থ কর্মকর্তা রিয়াজ রশিদ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রিয়াজ রশিদ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৬ সালে রবি আজিয়াটার প্রধান সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব নেন মাহতাব উদ্দিন আহমেদ। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের সিইও ছিলেন। রবিতে যোগ দেয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102