সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে আজ: ডা. জাহিদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন বলেছেন, তার ( খালেদা জিয়ার) দেশের বাইরে মাল্টি ডিসিপ্লিনারি এডভান্স সেন্টারে চিকিৎসা হওয়া দরকার, তবে বতমানে তার শারীরিক অবস্হা কোন পযায়ে আছে তা জানা যাবে আজ মঙ্গলবার। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার কিছু মেডিকেল টেস্ট করানো হয়েছে, রিপোর্ট দেখে বলা যাবে তিনি আসলে কেমন আছেন।

সোমবার (২২ আগস্ট) সন্ধায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়ার বাসায় ফেরার পরে রাতে গুলশানের ‘ফিরোজার’ সামনে দলের ভাইস চেয়ারম্যান এবং সাংবাদিকদের এসব জানান।

এ সময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন, ঢাকা মহানগর বিএনপি নেতা আমানুল্লাহ আমান, গাজীপুর জেলা বিএনপির ফলুল হক মিলন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতা কামরুজ্জামান রতন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার (২২ আগস্ট) সন্ধায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়ার বাসায় ফেরার পরে রাতে গুলশানের ‘ফিরোজার’ সামনে ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন। ছবি: ভোরের কাগজ

জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের কোন না কোন সদস্য প্রতিদিনই তার কাছে আসেন। তার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে যখন যে চিকিৎসা দরকার সেটা দিচ্ছেন। তিনি বলেন, আজকে খালেদা জিয়ার বেশ কয়েকটা ইসিজি ইকো সহ বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে কয়েকটি বাকি আছে। তিনি এখন বাসায় প্রত্যাবর্তন করছেন।

এর আগে সোমবার (২২ আগস্ট) বিকাল ৪টা ৩৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এর আগে বিকাল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে হাসপাতাল থেকে রওয়ানা দিয়ে গুলশানের বাসভবনে পৌছেন খালেদা জিয়া।

খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবায়েদা রহমান এই বোর্ডের সদস্য। সেমাবার যে পরীক্ষা গুলো হলো আজ সেগুলোর রিপোর্ট পাওয়া যাবে এবং সেগুলো পর্যালোচনা করে ম্যাডামের শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102