সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সব মানুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ঠিক নয়। এই মাটিতে যাদের জন্ম, তারা নিজেদের মতো করে ধর্ম পালন করবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জে.এম.সেন হল প্রান্তে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ সময় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সব ধর্মেরই কিছু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরির চেষ্টা করলেও সরকারের পক্ষ থেকে সবসময় দ্রুত ব্যবস্থা নেয়া হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয় বিভিন্ন সময়। সব ধর্মেই আছে, যারা এসব সমস্যা করার চেষ্টা করে। তবে কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে গণভবন থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

শেখ হাসিনা বলেন, আমরা মানবধর্মে বিশ্বাস করি, সব ধর্মেই এ কথা বলা হয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা ঠিক না। আওয়ামী লীগ তা বিশ্বাস করে না। সব মানুষ সমান অধিকার ভোগ করবে।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সংখ্যালঘু নয়, এই দেশের নাগরিক হিসেবে মনে করবেন, সমান অধিকার থাকবে এই আত্মবিশ্বাস নিয়ে চলতে পারলে দুষ্টু লোকেরা কিছু করতে পারবে না। ঐক্য নিয়ে চলতে হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102