সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাজ্যে মুরগির এক ডিম বিক্রি হলো ৫৮ হাজার টাকায়!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বাংলাদেশের বাজারে বর্তমানে ৪৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। সে হিসাবে একটি ডিমের দাম পড়ে ১১ টাকার একটু বেশি। তবে একটি মুরগির ডিমের দাম যদি ৫৮ হাজার টাকা হয় তা হলে নিশ্চয় চোখ কপালে উঠবে। সম্প্রতি অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের সংবাদে বলা হয়, যুক্তরাজ্যের একটি পরিবার মুরগিটিকে বেশ কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের একটি মুরগির খামার রয়েছে। পরিবারের সব সদস্যরা মিলে খামারটি দেখাশোনা করেন।

খামারের মুরগিগুলোর এক একটি নামও দিয়েছে ওই পরিবার। অ্যানাবিল মুলাশি নামের ওই পরিবারের এক সদস্য কিছু দিন আগেই দেখেন যে, টুইনস্কি নামের একটি মুরগি যে কয়টি ডিম পেড়েছে, তার মধ্যে একটি ডিম আকারে অন্যগুলোর তুলনায় একেবারেই আলাদা।

মুলাশি জানিয়েছেন, টুইনস্কির ওই ডিমের আকৃতি পুরো গোল। যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এর পরই তিনি গুগলে সার্চ করেন এমন কোনো ঘটনা আগে ঘটেছিল কি-না। মুলাশি দেখেন, এক কোটিতে এ রকম ঘটনা একটিই হয়।

বিষয়টি জানার পরই মুলাশি ডিমটি বিক্রির জন্য ইন্টারনেট মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেওয়ার একজন ক্রেতাও পান মুলাশি। ৫০০ পাউন্ডে ওই ব্যক্তির কাছে ডিমটি বিক্রি করেন মুলাশি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ২০৮ টাকা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102