সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ওসমানীনগরে সাজাপ্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে চার বছরের সাজাপ্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী এক মহিলাকে গ্রেফতার করেছে ওসমানী নগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই স্বাধিন চন্দ্র তালুকদারের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট শহরের আলমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রিনা বেগম উপজেলার উমরপুর ইউনিয়নের লামাইসবপুর গ্রামের প্রবাসী খোকন মিয়া উরপে আব্দুল মতিনের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক থেকে পাসপোর্টে নিজের নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্য থেকে গোপনে দেশে আসা-যাওয়া করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম মাঈন উদ্দিন জানান,২০১৪ সালে আদালতে দায়েরকৃত একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসাবে ওই প্রবাসী দীর্ঘদিন ধরে পলাতক থেকে যুক্তরাজ্য বসবাস করে পাসপোর্টে তাঁর নাম পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন সময় গোপনে বাংলাদেশে আসা যাওয়া করছিলেন।এবার তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে ধৃত করা সম্ভব হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102