সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মালদ্বীপে হাইকমিশনে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৮৪ এই পর্যন্ত দেখেছেন

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপঃ শুক্রবার (৫ আগস্ট) বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ দূতাবাসের হাইকমিশনার  রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। আলোচনার অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দূতাবাসের প্রথম সচিব সোহেল পারভেজ ও দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া ।

প্রধান অতিথি হাইকমিশনার  তার বক্তব্যে বলেন, শেখ কামাল ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ যুবক। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ক্রীড়া, সংস্কৃতির সব ক্ষেত্রেই অবদান রেখেছেন। নিজেও ক্রিকেট খেলতেন, সেতার বাজাতেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন শেখ কামাল।

বক্তব্য শেষে শেখ কামালকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মোনাজাতে শহীদ শেখ কামাল ও ১৫ই আগস্ট এ নিহত সকল শহিদের  আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, মালদ্বীপে বাংলাদেশি ব্যাবসায়ী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ,  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102