সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ছাত্রী লাঞ্ছিতের অভিযোগে শিক্ষিকা বরখাস্ত: তদন্ত কমিটি গঠন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৮৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্কুলড্রেস ছাড়া বোরকা পরে স্কুলে যাওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে মৌসুমী রায় নামে এক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ছাত্রীটিকে এমন শাস্তি দেয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে প্রশাসন। গতকাল রোববার (৩১ জুলাই) রাতে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারকে লাঞ্ছিত করার সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে প্রধান শিক্ষিকাকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এর প্রেক্ষিতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত বৃহস্পতিবার শহরের মাহমুদাবাদ এলাকার ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার নির্দিষ্ট স্কুল ড্রেসছাড়া বোরকা পরে শ্রেণী কক্ষে যায়। তখন সহকারী শিক্ষিকা মৌসুমী রায় মেয়েটিকে অনাকাঙ্ক্ষিত শাস্তি দেন। পরে শনিবার মেয়েটির পরিবার বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি জরুরি সভা ডেকে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরে গতকাল তাকে বরখাস্ত করা হয়। শিক্ষিকা মৌসুমী রায় খন্ডকালীন শিক্ষকতা করতেন বলে জানা গেছে। 

এদিকে এ ঘটনায় গতকাল শহরজুড়ে আলোচনার ঝড় উঠে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102