রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাবিতে চতুর্থ জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) কর্তৃক আয়োজিত দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চতুর্থ জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

টিএসসি মিলনায়তনে গত ২৬ ও ২৭ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪৭টি জেলা থেকে আগত ৭২টি স্কুল টিম, ৬২টি কলেজ টিম ও ৫০টি বিশ্ববিদ্যালয় টিমের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া কুইজ ব্যাটলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট থেকে অংশগ্রহণ করে ৬০টি টিম।

এ বছর আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতায় খিলগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দল এ এস, আন্তঃকলেজ প্রতিযোগিতায় নটরডেম কলেজের দল এনডিসি গোল্ড, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ঢাবি দল ম্যাগমা স্ফিনক্স ও কুইজ ব্যাটল প্রতিযোগিতায় ঢাবির পপুলেশন সায়েন্স চ্যাম্পিয়ন হয়। এছাড়াও ওপেন কুইজ প্রতিযোগিতায় ছয় জন ও সোলো কুইজ প্রতিযোগিতায় ১০ জনকে পুরস্কৃত করা হয়।

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি নওশের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সরকার এর সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। আরও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সম্মানিত মডারেটর ড. মাহবুবুর রহমান ও ড. রায়হান সরকার। অনুষ্ঠানটিতে কুইজমাস্টারের দ্বায়িত্ব পালন করেন জনাব হাবিবুল্লাহ সরকার, ফাহাদ মজুমদার, সাদমান মুজতবা রাফিদ, অর্ণব র‍য় পার্থ এবং ইয়াসির আরাফাত।

প্রতিযোগিতার ব্রডকাস্টিং পার্টনার ছিল যমুনা টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল সমকাল, দ্য বিজনেস ষ্ট্যাণ্ডার্ড, জাগো নিউজ২৪ ডট কম, বাংলাদেশ মোমেন্টস এবং রেডিও টুডে। স্ন্যাকস পার্টনার ছিল কিষোয়ান স্ন্যাকস লিমিটেড, টি-শার্ট পার্টনার জয়কলি প্রকাশনী এবং আইস্ক্রিম পার্টনার লাভেলো আইসক্রিম।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102