রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন-শি জিনপিং

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে সম্মত হয়েছেন। 

বৃহস্পতিবার দীর্ঘ ২ ঘণ্টা ফোনালাপকালে এ বিষয়ে একমত হন তারা। খবর এএফপি ও আলজাজিরার।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এখন পর্যন্ত পাঁচবার ফোনালাপ করেছেন বাইডেন। তবে এবারই প্রথম সামনাসামনি সাক্ষাৎ করবেন তারা। তবে কোনো পক্ষই বৈঠকের দিন-তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানায়নি।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ফোনালাপকালে বাইডেন ও শি জিনপিং সামনাসামনি বসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। এ ব্যাপারে একমতও হয়েছেন তারা।

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে ওয়াশিংটন-বেইজিংয়ের তুমুল উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একে অপরের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন ও শি জিনপিং।

দুই নেতার কথোপকথনের বিস্তারিত প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, মার্কিন প্রেসিডেন্টকে শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘এক-চীন নীতি’ মেনে চলা উচিত। আর তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে চীন যে ঘোরবিরোধী এবং তারা তাইওয়ানে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপও মানতে নারাজ, সে কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আরও বলছে, দীর্ঘ এ ভিডিও কনফারেন্সে দুই নেতার মধ্যে তাইওয়ান ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে কথা হয়েছে।

বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের টানাপড়েন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু এর মধ্যেই সম্প্রতি উভয় দেশের প্রেসিডেন্টের মধ্যে প্রায় নিয়মিতই ফোনালাপ হচ্ছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102