রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এতে করে পল্টন থেকে শাহবাগমুখী বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার সকাল ১০টার আগে থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেন। ছোট ছোট মিছিল নিয়া তারা সমাবেশস্থলে আসে। সমাবেশ কেন্দ্র করে আশপাশ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনার উপস্থিত দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল ১০টার আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।এসময় পল্টন, সেগুনবাগিচা ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের বিচ্ছিন্ন উপস্থিতি দেখা যায়।

সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। নেতাকর্মীরা নানা ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102