মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

শেখ হাসিনাকে আমরা কি দিতে পেরেছি সেটা বিবেচনা করতে হবে: নাদেল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু কন্যা অনেককে অনেক কিছু দিয়েছেন। আমরা তাকে কি দিতে পারছি সেটাই বিবেচনার বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হওয়া ত্রিশাল উপজেলা সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাদেল বলেন, দেশের অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশ শ্রীলংকা হবে। এটা অত্যন্ত দু:খজনক, আসলে তারা জ্ঞানপাপী।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকতে বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশ তার অভিষ্ঠ লক্ষেই এগিয়ে যাবে।

এসময় সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নাদেল বলেন, নেত্রীর কাছে আমরা শুধু পাওয়ার আশাই করি। বঙ্গবন্ধু কন্যা অনেককে অনেক কিছু দিয়েছেন। আমরা তাকে কি দিতে পারছি সেটাই আজকে বিবেচনার বিষয়।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং ত্রিশালের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন মাদানী এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

ত্রি বার্ষিকী সম্মেলনে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হোন আবুল কালাম মোঃ শামছুদ্দিন এবং সাধারণ সম্পাদক হন মো. ইকবাল হোসেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102