সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। তার চিকিৎসায় ফাইজার কোম্পানির ওষুধ প্যাক্সলোভিড ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে।

তবে আইসোলেশনে থাকলেও হোয়াইট হাউসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন বাইডেন। তাছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেসব বৈঠক হোয়াইট হাউস থেকে অংশ নেওয়া সম্ভব, সেসব বৈঠকেও ফোন কিংবা জুম কলের মাধ্যমে তিনি উপস্থিত থাকবেন বলে বিবৃতিতে নিশ্চিত করেছেন জেন পিয়েরে।

চলতি সপ্তাহে ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরবে সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102