সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন নবনিযুক্ত গভর্নর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। নতুন গভর্নর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সঠিক আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরো জোরদার করার পরামর্শ দেন। রাষ্ট্রপতি বলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

রাষ্ট্রপতি আশা করেন, নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংককে আর্থিক খাতের প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102