মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি দিলো জিম্বাবুয়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর বড় বিরতি পাচ্ছে না বাংলাদেশ দল। দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম নিয়েই সীমিত ওভারের সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে টাইগাররা।

চলতি মাসের শেষদিকে শুরু এই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে সফরের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুই ভাগে ২০ এবং ২১ জুলাই দেশে ফিরবেন ক্রিকেটাররা। তারপর দিনকয়েক বিশ্রাম নিয়ে ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমানে চড়বেন তারা।

৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এরপর ৩১ জুলাই ও ২ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ ৫, ৭ ও ১০ আগস্ট। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি

টি-টোয়েন্টি সিরিজ
৩০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি
৩১ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি
২ আগস্ট: তৃতীয় টি-টোয়েন্টি

*সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

ওয়ানডে সিরিজ
৫ আগস্ট: প্রথম ওয়ানডে
৭ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে
১০ আগস্ট: তৃতীয় ওয়ানডে

* সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102