সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

লাইট-এসি বন্ধ রেখে সংসদীয় কমিটির বৈঠক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রেখে বৈঠক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেল ৩টায় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন। এদিন বিগত ২৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তসমূহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

দেশের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পসমূহের বিপরীতে নেওয়া বৈদেশিক ঋণ পরিশোধের পরিকল্পনা সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। এছাড়াও ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য তালিকা আকারে কমিটিতে উপস্থাপন করা হয়। এ সময় বিদ্যুৎকেন্দ্রগুলোর ঋণের বিপরীতে ঋণ ও ঋণের সুদ পরিশোধকল্পে প্রবিধান রাখার পরামর্শ দেয় স্থায়ী কমিটি। সরকারি স্থাপনাসমূহে জরুরি ভিত্তিতে এনার্জি অডিট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে স্থায়ী কমিটি।

এছাড়াও এরই মধ্যে শেষ হয়েছে এমন প্রকল্পে ব্যবহৃত যানবাহনসমূহ থেকে কয়েকটি যানবাহন প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরকে বরাদ্দ দেওয়ার সুপারিশ করে স্থায়ী কমিটি।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্রেডা’র চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), বিইপিআরসি’র চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102