সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

খাশোগি ইস্যুতে বাইডেনকে সৌদি যুবরাজের খোঁচা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্রঃ চারদিনের রাষ্ট্রীয় সফরে মধ্যেপ্রাচ্যে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্য সফরে গেলেন তিনি।গত বুধবার প্রথমে ইসরায়েল সফরে যান জো বাইডেন। সেখান থেকে ফিলিস্তিন হয়ে শুক্রবার সৌদি আরবে পৌঁছান তিনি। সৌদিতে পৌঁছানোর পর শুক্রবারই দেশটির উপপ্রধানমন্ত্রী ও ডি ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন বাইডেন।

সৌদির রাজধানী রিয়াদে যুবরাজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘বৈঠকের শুরুতেই আমি এই ইস্যুটি (জামাল খাসোগি) তুলেছি এবং একদম সরাসরি ও স্পষ্টভাবে তাকে (যুবরাজ) এ হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছি।আমি বলেছি, মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র বরাবরই সোচ্চার। আমি সেই দেশের প্রেসিডেন্ট এবং আমি সবসময় আমাদের মূল্যবোধের পক্ষে দাঁড়াব।পাশপাশি তাকে এই ইঙ্গিতও দিয়েছি যে, আমি মনে করি এই হত্যায় তার (যুবরাজ) সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা সৌদি সাংবাদিক জামাল খাসোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।২০১৮ সালের ২ অক্টোবর বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন খাসোগি। পরে জানা যায়, তাকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করে লাশ টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলা হয়েছে।খাসোগি হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলে সৌদি যুবরাজের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষ থেকে বলা হয়, ওই খুনের আদেশ স্বয়ং যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছেন বলে তাদের বিশ্বাস।সিআইএর এই দাবির প্রতি সমর্থন জানিয়ে তুরস্কের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, এটি সত্য যে খাসোগিকে এজেন্টরাই হত্যা করেছে, কিন্তু এই হত্যার নির্দেশ এসেছিল সৌদি সরকারের উচ্চ পর্যায় থেকে।সৌদি কর্তৃপক্ষ অবশ্য এ ঘটনায় যুবরাজের জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। পাশাপাশি দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য কোনো দেশের এজেন্টরা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।

বাইডেনের সঙ্গে বৈঠকেও সৌদি কর্তৃপক্ষের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন মোহাম্মদ বিন সালমান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে বাইডেন বলেন, ‘তিনি (মোহাম্মদ বিন সালমান) আমাকে বলেছেন তিনি ব্যক্তিগতভাবে এই হত্যায় যুক্ত নন। পাশাপাশি আরও বলেছেন, যারা (এ হত্যায়) সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নিয়েছেন।শুক্রবার সৌদি যুবরাজের পাশাপাশি দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102