সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মেয়াদ পূর্ণ করা হলো না ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মুহম্মদ ইমরানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সূত্র জানায়, আগামী ডিসেম্বরে রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। সেই পর্যন্ত তিনি ওয়াশিংটনে থাকতে চেয়েছিলেন। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার মতো কঠিন খড়গ নেমে আসার বিষয়ে সরকারকে আগাম তথ্য সরবরাহে ব্যর্থ হওয়াসহ সম্পর্কের টানাপোড়েন তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় যথা সময়ে উপযুক্ত পদক্ষেপ না নেয়ার দায়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীকালে সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত ও নির্দেশনা মতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার পেশাদার কূটনীতিক মুহাম্মদ ইমরানকে ওয়াশিংটনে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করে বাইডেন প্রশাসনের কাছে এগ্রিমো চাওয়া হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এরইমধ্যে মোহাম্মদ ইমরানকে গ্রহণে আপত্তি নেই মর্মে (এগ্রিমো) ঢাকাকে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিয়োগ পাওয়া মুহম্মদ ইমরান বর্তমানে ভারতে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাদার এই কূটনীতিক ১৯৮৬ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। মুহম্মদ ইমরান সংযুক্ত আরব আমিরাত, জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেন মুহম্মদ ইমরান। এছাড়া তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102