রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বন্যার্তদের ত্রান সহায়তায় ব্রাককে ইমোর অনুদান প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি নিউজ ডেস্কঃ বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় মানুষের সহায়তায় দায়িত্বশীল গ্লোবাল ব্র্যান্ড হিসেবে এগিয়ে এসেছে ইমো। প্রতিষ্ঠানটি ব্র্যাকের সাথে যৌথ উদ্যোগে বন্যা প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী ও ডোনেশন সহায়তা দেয়ার জন্য ‘ডাকছে আমার দেশ’ ক্যাম্পেইনে সম্পৃক্ত হয়েছে।

ইমো ও ইমো ব্যবহারকারীরা ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে। এ প্রসঙ্গে ইমো বাংলাদেশের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোঃ মাসুদ রানা বলেন, “ভয়াবহ এ বন্যায় যে সব মানুষের ঘর, দোকান, আবাদী জমি ও গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াতে আমরা ব্র্যাকের মতো মহৎ প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছি। পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় অনেক সময় লাগবে; তবে, এ পুনর্বাসন প্রক্রিয়ায় গতি এনে ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছি।”

এ নিয়ে ব্র্যাকের প্রধান আর্থিক কর্মকর্তা তুষার ভৌমিক বলেন, “বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয়টি অনুধাবন করে ৫০ হাজারেরও বেশি বন্যাদুর্গতদের মাঝে প্রয়োজনী সামগ্রী পৌঁছে দিতে ব্র্যাক পুনরায় তাদের ডাকছে আমার দেশ ক্যাম্পেইনটি চালু করে। এ সঙ্কটকালীন মুহুর্তে জনপ্রিয় তাৎক্ষণিক মেসেজিং অ্যাপ ইমো অর্থ সহায়তা দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। এটি অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা প্রদর্শনের ক্ষেত্রেও অনুকরণীয় হবে বলে আমরা মনে করি।”

‘ডাকছে আমার দেশ’ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৬০ হাজার পরিবার শুকনো খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পেয়েছেন। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে ৭ হাজার ৮শ’ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ৪০ হাজার পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। জরুরি সহায়তা হিসেবে এ প্রোগ্রামটি খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন সুবিধা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ডিগনিটি কিট, পশুদের খাবার এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। এটি বাংলাদেশের উত্তর- পূর্বের জেলাসমূহে ভয়াবহ আকস্মিক বন্যার জন্য ইউএন হিউমেনিটারিয়েন কো-অর্ডিনেশন টাস্ক টিম ( এইচসিটিটি) রেসপন্স প্ল্যান ( জুলাই-ডিসেম্বর ২০২২) অনুসরণ করে সহায়তা প্রদান করা হয়। এ ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জানা যাবে https://brac.net/dakcheamardesh/en/

এ যৌথ প্রচেষ্টার পাশাপাশি, ইমো বন্যাদুর্গতের ত্রাণ ও অনুদান সংগ্রহের বিষয়টিকে ত্বরাণ্বিত করতে ‘বাংলাদেশ রিলিফ’ নামের একটি ডেডিকেটেড চ্যানেল চালু করেছে। গত মাসের ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ইমো ব্যবহারকারীদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ব্র্যান্ডটি ব্যবহারকারীদের কাছ থেকে অনুদান হিসেবে ১২,৮৫১ মার্কিন ডলার উত্তোলন করেন।

এর আগে, সিলেট বিভাগের ইমো ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি ৪০ লাখ বাংলাদেশি টাকা সমমূল্যের ফ্রি-ডেটা ডোনেশন ক্যাম্পেইন চালু করে। দেশের বিভিন্ন প্রতিকুল সময়ে অবদান রাখার মাধ্যমে নিজেদের একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠানে পরিণত করেছে ইমো। এ অনুদান ক্যাম্পেইনটি বন্যায় প্লাবিত অঞ্চলগুলোর দুর্দশাগ্রস্ত মানুষ ও সমাজের প্রতি ব্র্যান্ডটির দায়বদ্ধতাকে ফুটিয়ে তুলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.brac.net/dakcheamardesh/sitrep/SitRep-flood-8.pdfhttps://brac.net/dakcheamardesh/en/

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102