সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মারডকের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন জেরি হলের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্রঃ মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডকের (৯১) সঙ্গে অভিনেত্রী ও সাবেক সুপার মডেল জেরি হল (৬৫) দাম্পত্যজীবনের অবসান ঘটাতে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। বিবাহবিচ্ছেদের আবেদনে জেরি হল ক্যালিফোর্নিয়ার আদালতে স্বামীর সঙ্গে ‘অমীমাংসিত পার্থক্য’ উল্লেখ করে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন।৯১ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিবাহ বিচ্ছেদ। আর ৬৬ বছর বয়সী জেরি হল রোলিং স্টোনসের মিক জ্যাগারের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন।

মার্কিন গণমাধ্যম বলছে, মারডক এবং জেরি হলের এই বিচ্ছেদ তাদের পরিবারের কাছে অনেকটা আশ্চর্যজনক হিসেবে এসেছে।রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ করপোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম সংবাদমাধ্যম ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল এবং ব্রিটেনের দ্য সান ও দ্য টাইমস।

২০১৬ সালে জেরিকে বিয়ের পর এই মিডিয়া মুঘল বলেছিলেন, নতুন স্ত্রীকে আরও বেশি সময় দিতে চান তিনি।বিয়ের সময় এই ধনকুবের টুইটারে ঘোষণা দিয়েছিলেন, তিনি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান এবং সুখী মানুষ। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বন্ধ করে দেবেন বলেও জানিয়েছিলেন।২০১৮ সালে বড় ছেলে ল্যাচলানকে ফক্স কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা দেন মারডক। এছাড়া ওয়াল্ট ডিজনি কোম্পানির কাছে একুশ শতকের ফক্সের বেশিরভাগ অংশ বিক্রি করে দেন তিনি।বিয়ের পর জেরি হল এবং মারডক দম্পতিকে বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা যায়।

নিউইয়র্ক টাইমস বলছে, গত বছর ৯০তম জন্মদিনের পার্টিতে জেরি হলের সঙ্গে বেশ উৎফুল্ল দেখা যায় মারডককে। জ্যাগারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল টেক্সান মডেল ও অভিনেত্রী জেরি হলের। তাদের চারটি সন্তানও আছে। ১৯৯০ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হিন্দু বিয়ের এক অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছিলেন এই জুটি। তবে এক দশকের কম সময় পর লন্ডনের হাইকোর্ট অব জাস্টিসে তাদের সেই বিয়েকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, তাদের বিয়ে ব্রিটিশ অথবা ইন্দোনেশীয় আইন অনুযায়ী বৈধভাবে সম্পন্ন হয়নি।

রুপার্ট মারডক এর আগে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারকে বিয়ে করেছিলেন। তাদের সেই সংসার টিকেছিল মাত্র দুই বছর; ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত। পরে স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মানকে ১৯৬৭ সালে বিয়ে করেন তিনি; সেটিও বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। একই বছর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মারডক। আর এই বিয়েও টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102