সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বাবা হারালেন অভিনেত্রী শেহতাজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাবা হারালেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শেহতাজ। গতকাল সোমবার রাত ২টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার বাবা মো. আবুল হাশেম মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজের মা শাহীনা খন্দকার।

তিনি বলেন, ‘উনার ডায়াবেটিস ছিল, তবে একদম সুস্থ ছিলেন। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। রাতে আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।’

শেহতাজের বাবার মৃত্যুতে তাদের পারিবারিক বন্ধু অভিনেতা সাইদ জামান শাওন ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তিন লিখেছেন, ‘আমার বন্ধু-বোন শেহতাজ মনিরা হাশেম তার বাবাকে হারিয়েছেন। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

জানা গেছে, শেহতাজের বাবার মরদেহ বর্তমানে ঢাকার শ্যামলীর নিজ বাসায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর বাসা সংলগ্ন একটি মসজিদে মো. আবুল হাশেম মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রায়েরবাজার কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102