সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ঈদ স্পেশাল নওয়াবী সেমাই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি ডেস্ক: চলে এলো ঈদ। ঈদ মানেই নানান রকম মিষ্টান্ন দিয়ে মেহমানের আপ্যায়ন। বেশির ভাগ সময়ই ঈদের দিন প্রায় সব বাড়িতেই সেমাই রান্না করা হয়। ঈদে মেহমান আপ্যায়নে সেমাই এর কোন জুড়ি নেই। এবার ঈদে চাইলে আপনি সেমাইয়ের মধ্যে আনতে পারেন একটু ভিন্নতা। খুব সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার নওয়াবী সেমাই।

আসুন জেনে নেই এর প্রস্তুত প্রণালী-

# প্রথমেই ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভাজে নিন। সাথে চিনি এবং গুড়া মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে ভাজুন।

# এবার অন্য একটি কড়াইতে ঘন করে দুধ জ্বাল করুন। ৫ মিনিট জ্বাল করার পর দুধের সাথে কনডেন্স মিল্ক এবং চিনি মিশিয়ে আবারও পাঁচ মিনিট জ্বাল করে নিন।

# ৫ মিনিট নাড়ার পর এতে ক্রিম দিন।

# এরপর কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘন করে নিন। আঠালো হয়ে আসলে চুলা বন্ধ করে দিন।

# এবার একটি কাচের পাত্র নিন। এতে অর্ধেক ভাজা সেমাই বিছিয়ে দিন। এর উপর দিয়ে ক্রিমগুলো ঢেলে দিন। দিন। তারপর বাকি অর্ধেক ভাজা সেমাই গুলো দিয়ে দিন।

# চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। এতে করে স্বাদ দ্বিগুণ হবে।

পরিবেশনের জন্য সেমাইয়ের উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার এবং সুস্বাদু নওয়াবী সেমাই।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম 

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102