মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মুনিম-বিজয়কে হারালেও পাওয়ার প্লেতে উড়ন্ত বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সাড়ে ছয় বছর পর ফিরেছেন টি-টোয়েন্টি দলে। শুরুটা করেছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই। নিজের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকান এনামুল হক বিজয়।

তবে ছোট ঝড় তুলেই থামতে হয়েছে ডানহাতি এই ব্যাটারকে। ১০ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান করে ওবেদ ম্যাকয়ের বলে এলবিডব্লিউ হয়েছেন ইনিংসের চতুর্থ ওভারে। সাকিব আল হাসানের সঙ্গে তার জুটিটি ছিল ১৮ বলে ৩৪ রানের।

তবে বিজয় আউট হলেও এই জুটিতে ভর করেই পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ৫ ওভারে তুলেছে ২ উইকেটে ৪৬ রান। নয় ম্যাচ পর পাওয়ার প্লেতে ৪০-এর ওপর রান পেলো টাইগাররা। সাকিব অপরাজিত ৯ বলে ১৯ আর লিটন দাস ৯ বলে ৮ রানে।

ভেজা আউটফিল্ডের কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে শুরু হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। ওভারও কমিয়ে দেওয়া হয়েছে।

২০ ওভারের পরিবর্তে দুই দল পাবে ১৬ ওভার করে। ফলে ব্যাটারদের মারকুটে ভূমিকায় দাঁড়ানো ছাড়া উপায় নেই। সেটি করতে গিয়েই যেন শুরুতে বিপদ ডেকে আনেন মুনিম শাহরিয়ার।

টস হেরে ব্যাটিং করতে নেমে আকিল হোসেনের করা প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেটরক্ষকের ক্যাচ হয়ে ফেরেন ফিরেছেন মুনিম শাহরিয়ার (২)। ২ রান তুলতেই প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102