মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

খালেদা ও ফখরুলের আরোগ্য কামনায় এনপিপির দোয়া ও মিলাদ মাহফিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার বাদ জোহর রাজধানীর মতিঝিলে এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আমরা অবিলম্বে দেশনেত্রীর স্থায়ী মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানাই।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে রাতে ভোট করে জোরপূর্বক ক্ষমতায় রয়েছে। এবার তারা ইভিএমের মাধ্যমে কারচুপি করে ক্ষমতায় থাকতে চায়। ইভিএম হচ্ছে সয়ংক্রিয়ভাবে নিরবে ভোট চুরির মেশিন। তাই ইভিএম দেশের জনগণ মানে না। ভোট হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ব্যালট পেপারে।

সরকারকে অবিলম্বে পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং ইভিএম বাতিল করতে হবে বলেও দাবি করেন তিনি।

ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, গণ দলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলামসহ অসুস্থ সব নেতৃবৃন্দের আশু রোগমুক্তি ও সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা হাসিবুর রহমান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102